সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে কর্মরত ছিলেন।

বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান–কে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়–এ বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

এদিকে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম–কে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান–কে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান–কে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

0Shares