সাতকানিয়ায় জলবায়ু পরিবর্তনে ঝুঁকি প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

চট্টগ্রামের সাতকানিয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক সমাপনি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ব্র‍্যাক-জলবায়ূ পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচীর সার্বিক সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ব্র‍্যাকের ফিল্ড  অর্গানাইজার রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফফাত আরা তন্দ্রা ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সহকারী সার্জন ডা. মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ।

উপস্থিত ছিলেন সাতকানিয়া স্যানিটারি অফিসার মোহাম্মদ সরওয়ার, ব্র‍্যাকের সিনিয়র প্রোগ্রাম  অফিসার মোহাম্মদ  ইব্রাহিম, সিসিএইচ অফিসার মোঃ শাহাজান, ব্র‍্যাকের ফিল্ড অর্গানাজার সত্যপ্রিয় চাকমা, প্রোগ্রাম এসিস্ট্যান্ট নুরুল্লাহ, সাতকানিয়া উপজেলা মসজিদের খতিব মোহাম্মদ ইয়াহিয়া, সাতকানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, পল্লী ডাক্তার প্রদীপ চক্রবর্তী, ব্র‍্যাকের ফিল্ড অর্গানাজার সুমিতা রাণী সুত্রধর, ফিল্ড অর্গানাজার রিয়াজ উদ্দিন রাসেল, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ইন্সপেক্টর উৎপল বিশ্বাস, পরিসংখ্যানবিদ ওবায়দুর রহমান, সিনিয়র নার্স জাহেদা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ, শিক্ষক জুনাইদ, স্টোরকিপার মিনহাজ আলম কাদেরী, উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা শামশুদ্দিন, ইউএফপিএ শরাফত উল্লাহ ও মিডওইয়াফ সোমা বৈদ্য প্রমুখ।

সভা বক্তাগণ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ পরিবর্তিত হচ্ছে এবং স্বাস্থ্য ব্যাবস্থায় বিভিন্ন প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনের জন্য মানুষের অনিয়ম কর্মকান্ড অনেকাংশে দায়ি। সবাইকে নিজনিজ স্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

0Shares