
কক্সবাজার জেলার চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে সুগন্ধা হল রুমে চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম ওমর আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ওসি তদন্ত নূরুল আলম মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নাল আবেদিন, সমবায় অফিসার রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বশর, চকরিয়া পৌর মজিদিয়া দাখিল মাদরাসার সুপার মাও. নূরুল আবছার ছিদ্দিকী, কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি খালেছা বেগম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু প্রমুখ।
এতে সাংবাদিক হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আবুল কালাম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মাস্টার ওসমান সরওয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবের সদস্য আবুল কালাম আজাদ, জিয়া উদ্দিন ফারুক, বিএম হাবিব উল্লাহ,রফিক আহমদ, মোহাম্মদ উল্লাহ, মনজুর আলম, কে এম নাসির উদ্দিন, মোহাম্মদ নূরুদ্দোজা জনি,অলি উল্লাহ রনি, জামাল হোছাইন, আবদুল মতিন চৌধুরী, মাস্টার আরাফাত চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, মো: আইয়ুব, রেজাউল করিম হৃদয়, সাইরাজ চৌধুরী, মোহাম্মদ রিদুয়ান হাফিজ, ইয়ার মোহাম্মদ আনান, ফয়সাল আলম সাগর, ইউছুফ বিন হোছাইন, শওকতুল ইসলাম, বিজন কুমার, ফরিদা ইয়াছমিন, মো: ওমর আলী, নূরুল আমিন টিপু,মো: কানন, রুবেল খান, আরমান প্রমুখ।
ইফতার মাহফিলে শতাধিক সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীসমাজের প্রতিনিধি অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু ইফতার ও দোয়া মাহফিল মোনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয়।




