মালদ্বীপে পাঁচজন প্রবাসী বাংলাদেশির মৃত্যতে জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ মার্চ) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশের কথা জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, শুক্রবার (আজ) ভোরে মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সাহরি প্রস্তুতের সময় ঘটে যাওয়া এ হৃদয়বিদারক দুর্ঘটনায় তাজ উদ্দিন ইসলাম, মো: সদর আলী, মো: রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো: নূরনবী সরকার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বলেন, বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে যাওয়া এই পরিশ্রমী প্রবাসী ভাইদের এভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। তাঁদের এই মর্মন্তুদ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।

একই সাথে এই দুর্ঘটনায় গুরুতর আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাঁদের আশু আরোগ্য প্রার্থনা করছি।

আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি- দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে। একই সাথে নিহতদের লাশ সরকারি খরচে দ্রুত দেশে এনে তাদের পরিবার-পরিজনের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার জন্যও অনুরোধ জানাচ্ছি।

0Shares