লামায় প্রথম পর্যায়ে ১০৯৭ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

দেশে ১০টি জেলায় পাইলট প্রকল্পের প্রথম ধাপে বান্দরবানের লামায় ১০৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানএমপি।

মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উপকার ভোগীদের নিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।বান্দরবান পার্বত্য জেলায় পাগাড়ি বাঙ্গালীসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকা করা হয়নি। বেকার বা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলো এই নিয়মিত ভাতার মাধ্যমে তাদের দৈনন্দিন মৌলিক চাহিদা সহজেই পূরণ করতে পারবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। পুলিশ সুপার আবদুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ লামা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ চত্তরে দলীয় সভায় যোগ দেন।

0Shares