
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল জব্বার (৫২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) বিকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল জব্বার কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার পাইনছড়ির মিয়ানমার সীমান্তবর্তী ৫১ ও ৫২নং পিলার এলাকায় কয়েকজন গাছকাঠুরিয়া কাঠ সংগ্রহে যায়। সীমান্তের কাঁটাতারের পাশে সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিষ্ফোরণে আব্দুল জব্বার একটি পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাইনছড়ি এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




