আরও একটি মার্কিন এফ-১৫ ভূপাতিত করল ইরান

আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট এফ-১৫ যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে বলে জানায় দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

বুধবার (০৪ মার্চ) বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

এর আগে সোমবার (০২ মার্চ) ইরানের খাদেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছিল, ইরানের স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান ও পাইলটদের নির্বাসন (ইজেকশন) সম্পর্কিত নানা ছবি প্রকাশিত হচ্ছে।

সোমবার (০২ মার্চ) সকালেও ইরানের সশস্ত্র বাহিনী এক ‘চমৎকার অভিযানে’ ইরান-কুয়েত সীমান্ত অঞ্চলের আকাশে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামায়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ঘটনার পরপরই যুদ্ধবিমানটির পতন ও কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দৃশ্য সম্বলিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

0Shares