ফেসবুক থেকে নিজের আয় কত জানালেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি নিজের ফেসবুক পেজ থেকে আয়ের তথ্য প্রকাশ করেছেন। তার ভেরিফায়েড পেজে বর্তমানে প্রায় ৪৯ লাখ অনুসারী রয়েছে। সেখানে তিনি নিয়মিত পোস্ট, ছবি, ভিডিও এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের মতামত শেয়ার করেন।

হাসনাত জানান, তার একটি ভিডিওতে ১ কোটি ৭০ লাখ ভিউ হয়েছে, সেখান থেকে তিনি ৪০ ডলার আয় করেছেন। এছাড়া সর্বশেষ দুই দিনে তার পেজে এসেছে ১২০ ডলার। গত মাসে মোট আয় ছিল ৩ হাজার ৩৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকার সমান।

তার বক্তব্য অনুযায়ী, পেজের আয়ের এই ধারা অব্যাহত থাকলে মাসিক গড় আয় চার লাখ টাকার বেশি থাকে। সে হিসেবে বছরে আয় দাঁড়াতে পারে প্রায় ৪৫ লাখ টাকার কাছাকাছি। রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে নিজের আয়ের উৎস প্রকাশকে তার সমর্থকেরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

0Shares