কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন করেন। তিনি নিরপেক্ষতা, সততা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

এসময় তিনি জেলার সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশের গৃহীত কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটির সদস্যবৃন্দসহ জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

0Shares