চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের কোট মোড়, শহীদ হাসান চত্বর ও পৌরসভা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সংগঠনের আদর্শ ও লক্ষ তুলে ধরেন।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ, জেলা শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবির শান্ত এবং মহসিন এমদাদুল্লাহ জামেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সাহিত্য সম্পাদক আবু রায়হান, দাওয়াত সম্পাদক পারভেজ আলমসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।

আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।

0Shares