
ময়মনসিংহের নান্দাইলে স্ত্রীর করা যৌতুক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব (বহিষ্কৃত) ইস্তেহারুল করিম টিপু সুলতানকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০৮ মার্চ) রাতে তাকে গ্রেফতার কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইস্তেহারুল করিম টিপু সুলতানকে প্রধান আসামি করে চারজনের নামে মামলা দায়ের করেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বীথি।
ইস্তেহারুল করিম টিপু সুলতান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নানের ঘনিষ্ঠ সহচর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থীর বিরোধিতার দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামি টিপু সুলতানকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।




