সাতকানিয়ায় বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেছেন, দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে। তাই সকল মতভেদ ভুলে তারেক রহমানের মিশন-ভিশনকে এগিয়ে নিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এক ছাদের নিচে আসতে হবে। এজন্য উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে।

রবিবার (০৮ মার্চ) বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরওয়ার বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইফতার মাহফিলের প্রধান বক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেন, অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের নজির দেশে অহরহ। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের কোন জায়গা এ সরকারের আমলে হবে না।

আমিলাইশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শহিদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শেফায়েত উল্লাহ চক্ষু, নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, নওয়াব মিয়া , এডভোকেট এরশাদুর রহমান রিটু, দিদারুল হক চৌধুরী, সরওয়ার কামাল চেয়ারম্যান, মিজানুর রহমান ও সাহাব উদ্দিন রাশেদ।

জেলা যুবদল নেতা হাসান আলীর সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এস এম ইলিয়াছ, মো. ইব্রাহিম মেম্বার, মাস্টার সেলিম রেজা, নাছির সিকদার, আবুল কাশেম, নেজাম উদ্দিন বাদশা, জোনায়েদুল হক মকসুদ, মো. আরিফ, মো. তারেক, আবুল কাশেম, মো.সোহেল ও মো. মামুন প্রমুখ।

0Shares