সাতকানিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মোবাইল কোর্টের অভিযান

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য তদারকির লক্ষ‌্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কেরানীহাট কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযান পরিচালনাকালীন মূল্য তালিকা না থাকায় মোট ৫ প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে ৫টি মামলা দায়ের করা হয় ও  অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ছরওয়ার কামাল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, বাজারে ন্যায্য মূল্য ও মানসম্মত পণ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন সাতকানিয়া এর তদারকি ও অভিযান কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

0Shares