
চট্টগ্রামের সাতকানিয়ায় দৈনিক সাঙ্গু’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লেখক-পাঠক-সুধী সমাবেশ ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) রাত ৯টা স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সমাবেশ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
পত্রিকাটির স্টাফ রিপোর্টার মোহাম্মদ বেলাল হোছাইন এবং মাল্টিমিডিয়া রিপোর্টার নুরুল ইসলাম সবুজের যৌথ ব্যবস্থাপনায় এবং দৈনিক সাঙ্গু পাঠক ফোরামের সভাপতি আলহাজ মোহাম্মদ মোরশেদের সভাপতিত্বে ও সাতকানিয়া রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি হিশাম জাবেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম।
মূখ্য আলোচক ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী তারেক হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইবরাহিম চৌধুরী, এনসিপি’র সাতকানিয়া উপজেলা আহবায়ক তওহিদুল ইসলাম মাসুম, কেরানিহাট ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল আলম নূরী, সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শহিদুল ইসলাম বাবর, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির সাতকানিয়ার ডিজিএম মোস্তাফিজুর রহমান, এজিএম শহিদুল ইসলাম, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শাহজাহান নাছির, ব্যাংকার মুহাম্মদ জুলফিকার প্রমূখ।




