শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ সমাজ গড়তে চাই: অধ‍্যক্ষ ইজ্জত উল্লাহ‎

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন, আমরা এমন একটি সমাজ ব‌্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই; যেখানে ‎মিথ‍্যা মামলা, চাঁদাবাজি, সন্ত্রাসী, জুলুম অত‍্যাচার থাকবে না। শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ সমাজ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষত গণমাধ‌্যমকর্মীদের সমর্থন সর্বাগ্রে প্রয়োজন।

‎মঙ্গলবার (০৩ মার্চ) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎

‎তিনি বলেন, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসন সাবাই মিলে যেখানে অন‍্যায় অত‍্যাচার জুলুম অবিচার নির্যাতন সেখানে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করব ইনশাআল্লাহ। সাংবাদিকদের উপর দাবি রেখে তিনি বলেন, সমাজে যেখানে অসংগতি, মানুষ নির্যাতনের শিকার, জুলুমের শিকার সেইসব খবর গুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন।‎

‎তিনি আরোও বলেন, উপজেলার প্রত‍্যন্ত অঞ্চলের খবরাখবর যেখানে প্রশাসন থেকে হয়রানি হচ্ছে, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীর মাধ‍্যমে সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষগুলো হয়রানি হলে আপনারা আমাদের সামনে তুলে ধরবেন।‎

‎অধ‍্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমি প্রশাসনকে বলেছি সামাজে করো বিরুদ্ধে অহেতুক মিথ‍্যা মামলা নিয়ে কারো হয়রানি করবেন না। সাথে সাথে আপনাদের প্রতি আমার দাবি আপনারাও অহেতুক কাউকে হয়রানি করার মানসে মিথ‍্যা সংবাদ পরিবেশন করবেন না। কারণ সাংবাদিক সমাজের দর্পন। আমরা আপনাদের কাছ থেকে সবসময় সত‍্য ঘটনা  তুলে ধরার আহবান জানাই।‎

‎তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনি হতে হবে মানব কল্যাণের জন্য। আপনাদের উচিৎ হবে সঠিক তথ‍্য তুলে ধরা। আপনারা আমার বিরুদ্ধেও লিখতে পারবেন যাতে আমি সংশোধন হতে পারি। তবে আমার বক্তব্যটাও নিবেন।‎

‎বাংলাদেশ জানায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিন এর সঞ্চালনায় সভায় ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দীন, জামায়াতের তালা উপজেলা সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,  ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক প্রমুখ।

0Shares