লোহাগাড়ায় প্রশাসনের অভিযানে ডাম্পার ও এস্কেভেটর জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে অভিযান পরিচালনা করে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে ১টি ডাম্পার (ছোট ট্রাক) ও ২টি এস্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ মার্চ) গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাড়ি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় তার সাথে সেনাবাহিনী, লোহাগাড়া থানা পুলিশ ও আনসার সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি এস্কেভেটর ও ১টি ডেম্পার জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

0Shares