লোহাগাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করা দলীয় নেতা-কর্মী, সমর্থক ও নারীদের ওপর হামলা, বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করছে নির্বাচনে ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

সংবাদ সম্মেলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এতে নির্বাচনকালীন বিভিন্ন অনিয়মের চিত্রও তুলে ধরেন নাজমুল মোস্তফা আমিন।

রবিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় লোহাগাড়া উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অন‌্যান‌্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও প্রধান নির্বাচনী এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস‍্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, শেফায়ত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, আবু সেলিম চৌধুরী, এটি এম জাহেদ চৌধুরী, বিএনপি নেতা আবুল হাশেম, দিদারুল হক চৌধুরী ও লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ প্রমুখ।

এই সময় সাতকানিয়া-লোহাগাড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0Shares