রাজারহাটে দূর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে মাদক, দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি উমর মজিদ ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন কমিটির পরিচিতি সভা  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ মার্চ) রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয় কক্ষে এ পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উমর মজিদ ইউনিয়ন কমিটির আহবায়ক প্রভাষক আসাদুজ্জামান মন্ডল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক, দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির রাজারহাট উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ১ম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ আলী আহমেদ শাহ আতিক, দপ্তর সম্পাদক মোফাফকারুল ইসলাম ফারুকী।

আরোও উপস্থিত ছিলেন উপজেলা দায়িত্বশীল জুয়েল আহমেদ, রেজাউল করিম রেজা এবং  ইউনিয়ন কমিটির সকল যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ।

সভা সঞ্চালনা করেন ইউনিয়ন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান।

দোয়া পরিচালনা করেন ইউনিয়ন কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা মোঃ জহিরুল ইসলাম।

0Shares