
চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে মো. রোহান উদ্দিন (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর খানকা শরীফের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই খানকা শরীফের শিক্ষার্থী। তার বাড়ি কদলপুর এলাকায়। তবে সে সাঁতার জানত না।
সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১২টা ৮ মিনিটে গোসল করতে পুকুরে যায় শিশুটি। হঠাৎ পুকুরে তলিয়ে যায় সে। দ্রুত তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0Shares




