মোশাররফ করিমের ঈদের বিশেষ নাটক ‘কিপ্টে কারে কয়’

বিনোদন জগতের ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কিপ্টে কারে কয়’।

এ নাটকের মাধ্যমে অভিনেতা মোশাররফ করিম বুঝিয়ে দিয়েছেন—কিপ্টেমি কত প্রকার ও কী কী তা উদাহরণসহ বুঝিয়ে দিয়েছেন। ‘কিপ্টে কারে কয়’ শিরোনামের এ নাটকটি দর্শকদের দেখতে চোখ রাখতে হবে দীপ্ত টিভিতে।

‘কিপ্টে কারে কয়’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, শামীম জামান ও তাবাসসুম মিথিলা প্রমুখ।

এ নাটকটি নির্মাণ করেছেন শামীম জামান। নাটকে তাকে দেখা যাবে বাড়িওয়ালার ছেলের চরিত্রে। অন্যদিকে ভাড়াটিয়ার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

‘কিপ্টে কারে কয়’ নাটকটি প্রসঙ্গে নির্মাতা শামীম জামান বলেছেন, আমি অভিনেতা হলেও নির্মাতা হিসাবেও আমাকে কিছু কিছু নাটক নির্মাণ করতে হয়। এবারের ঈদেও তাই করেছি। তিনি বলেন, এবার ‘কিপ্টে কারে কয়’ নাটকে মোশাররফ করিম ও জুঁইয়ের অভিনয় দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।’

এদিকে শামীম জামান শিগগির নির্মাণ করতে যাচ্ছেন আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। এতে অভিনয় করবেন মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান প্রমুখ।

0Shares