মিরসরাইয়ে বিদেশী মদ ও চোলাইমদসহ গ্রেফতার ১

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশী মদ ও দেশীয় তৈরি চোলাইমদসহ মো. আজিজুল হক প্রকাশ আজিয়া (৪৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০১ মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকার বদি আলমের বাড়ী থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজিজুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর এলাকার পুলিশের বাড়ীর মৃত বদিউর রহমানের ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘রবিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর বদি আলমের বাড়ীর মো. আজিজুল হক প্রকাশ আজিয়ার বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আজিজুল হকের বসতঘর থেকে তিন বোতল বিদেশী মদ ও ৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ তাকে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাত এক আসামী পালিয়ে যায়। গ্রেফতার আজিজুল হকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’

0Shares