ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র ৮ নেতাকে দল থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা বিএনপির ৮ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছেন দলের হাই কমান্ড।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়।

বিএনপি’র বহিষ্কৃত এই নেতারা হলেন-  জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হযরত আলী, আবু ছায়েদ, নবীনগর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাইনুদ্দিন মাইনু, এ কে এম হাবিবুর রহমান খায়ের, নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল মোল্লা, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও নবীনগর পৌর বিএনপির সাবেক সহসভাপতি মোবারক ভূঁইয়া।

উল্লেখ্য, এই বহিষ্কৃত ৮ নেতা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির বহিষ্কৃত জেলা অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস এর পক্ষে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে কাজ করছিলেন। তাই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।

এছাড়াও ওই বহিষ্কারাদেশে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৩ নেতাকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা জেলার মোট ১১ জন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়।

0Shares