
বান্দরবানে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সেনানিবাসের এমডিএস মাঠে সেনা রিজিয়নের পক্ষ থেকে এসব ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামগ্রীগুলো বিতরণ করেন সেনা রিজিয়নের কর্মকর্তা জিএসও-২ মেজর পারভেজ রহমান।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল- ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, মশুর ডাল, আলু ও চাল।
এদিকে রমজানের শুরুতে ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের শুধু নিরাপত্তা রক্ষার কাজে নয়, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেও সবসময় জনগণের পাশে আছে। রমজান মাসজুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
0Shares




