চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মাসিক জেলা দায়িত্বশীল সমাবেশ

নির্বাচন পরবর্তী চলমান সহিংসতা প্রতিরোধ করুন: আনোয়ার চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে চিহ্নিত সন্ত্রাসীরা সাতকানিয়া উপজেলায় জামায়াতকর্মীকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা, কর্ণফুলী ও বোয়ালখালী উপজেলায় একইরকম আক্রমণ, ভাংচুর সহ তান্ডব চালানো হয়েছে। সহিংসতা চালিয়ে জামায়াতকে দমন করার ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে এহেন সহিংসতা প্রতিরোধে নিরপেক্ষ ভূমিকা পালন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মাসিক জেলা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নুরুল হক, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী সহ প্রমুখ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

জেলা আমীর বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। রমজানের নিয়ামাত হাসিলের লক্ষ্যে যথাযথ মর্যাদায় রমজানের  পবিত্রতা রক্ষা করুন। অন্যের উপর জুলুম করা বন্ধ করতে হবে। সমাজের চলমান অশ্লীলতা, বেহায়াপনা পরিহার করার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, একশ্রেণীর অসাধু সিন্ডিকেট রমজান আসলে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী করে ফেলে। অথচ মুসলিম দেশে রমজানকে স্বাগত জানিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে এর উল্টো চিত্র। তাই রমজানের প্রতি সম্মান দেখিয়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, রমজান মানে কুরআন নাযিলের মাস। কুরআন হাদীস অধ্যয়নের মাধ্যমে আত্মগঠন করতে হবে। আর কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে কর্মীদের উদ্দেশ্যে নসিহত প্রদান করা হয়েছে। সে অনুযায়ী সকল কর্মীগণ রমজান মাসকে কাজে লাগিয়ে নিজেকে গঠন করার আহবান জানাচ্ছি।

0Shares