
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হবেন।
0Shares




