
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন হাওলাদারকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে টঙ্গীর খাঁ-পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন হাওলাদারের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল্লাহ আল মামুন হাওলাদার উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল বুধবার রাত সাড়ে ১০টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খান বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। থানায় আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।
0Shares




