
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লাল মাটি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালত।
সোমবার (০৯ মার্চ) উপজেলার রসুলপুর, সাগরদীঘি ও দেওপাড়া ইউনিয়নে অবৈধ ভাবে লাল মাটি কাটার দায়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।
জানা যায, উপজেলার রসুলপুরের সিদ্দীখালি, সাগরদীঘির গুপ্ত বৃন্দাবন ও দেওপাড়া ইউনিয়নের তালতলা এলাকায় লাল মাটি কাটা নিষেধ জানা সত্বেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি উপজেলা প্রশাসন নজরে আসলে অভিযান পরিচালনা করেন। এ সময় ২ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান জানান, অবৈধ ভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আইন অমান্য করে কেউ পাহাড়ি লাল মাটি কাটলে তাকে প্রচলিত আইনে শাস্তি দেওয়া হবে।




