ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় কলা বাগানে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খন্দকার আলহাজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘোড়ারটেকী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলহাজ ওই গ্রামের মোহাম্মদ মুসা মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আলহাজ সকালে কলার বাগানে সেচ করার সময় অসাবধানতাবসত বিদ্যুতের সুইচ দিতে গেলে লাইন এলোমেলো থাকায় বিদ্যুতের তারে জড়িয়ে পরে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পেঁচারআটা বাজারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখছেদুর রহমান জানান, কলার বাগানে সেচ করার সময় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি।

0Shares