
কুমিল্লার হোমনায় জহিরুল ইসলাম নামের এক প্রবাসীর স্ত্রী-সন্তান ও তার ভাতিজাসহ মোট ৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তার ছেলে হোসাইন (৪) এবং তার ভাই আবদুস সাত্তারের ছেলে জোবায়ের (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসলামের পরিবারের কোনো সাড়া-শব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। একপর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
ছেন।মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসলামের পরিবারের কোনো সাড়া-শব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। একপর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, কে বা কারা তাদের গলা কেটে হত্যা করে বসতঘরের তিন কক্ষে তিনটি লাশ রেখে চলে যান। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।




