কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক

চট্টগ্রামে কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর এক্সক্লুসিভ কনভেনশন হলে এ অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। নবগঠিত কমিটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এতিমদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবু সুফিয়ান ভবিষ্যতে এতিমখানার যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে যাকাত তহবিল থেকে এতিমদের সহায়তায় ধনাঢ্য ব্যক্তিদের উদারভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এতিমখানার পরিচালনা কমিটির নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব এসএম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সদস্য এস এম সালাউদ্দিনের সঞ্চালনায় এবং কদম মোবারক মুসলিম এতিমখানার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীনের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মুজিবুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা: পারভেজ ইকবাল শরীফ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, প্রচার ও পাঠাগার সম্পাদক ওয়াকিল আহমেদ সিকদার, পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট আখতার, দাতা সদস্য নুরুল আলম, মতয়াল্লী সদস্য আজাদ উল্লাহ খান, প্রতিষ্ঠাতা সদস্য এ এম এস ইসলামাবাদী (গাজী), সদস্য আলহাজ্ব এমদাদুল আজীজ চৌধুরী ও মোহাম্মদ শাহ আলম।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সেক্রেটারি আলহাজ্ব রেজাউল করিম আজাদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আলহাজ্ব হারুন জামান, মানবিক সংগঠক এআরএম শামীম উদ্দীন চৌধুরী, পরিচালনা পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব আলাউদ্দিন আলী নূর, সদস্য হুমায়ুন খান, লয়ার’স কমিউনিটি ক্লাব অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এডভোকেট মাসুদুল আলম বাবলু, সমাজসেবক হাবীবুল্লাহ, মাওলানা নূর মোহাম্মদ, সাংবাদিক মামুনুর রশীদ সেলিম, মানবাধিকার নেতা আখতার উদ্দিন রানা।

এছাড়াও প্রতিষ্ঠানের আজীবন সদস্যবৃন্দ, দাতাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এতিমখানার তত্ত্বাবধায়ক আলহাজ্ব আবুল কাশেম সহ মাদ্রাসা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

পরিশেষে পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

0Shares