কক্সবাজার বারের নির্বাচনে আ.লীগ ৭ জামায়াত ৬ বিএনপি ৪ পদে জয়ী

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে আওয়ামী লীগ প্যানেল ৭টি, জামায়াতে ইসলামী প্যানেল ৬টি এবং বিএনপি প্যানেল ৪টি পদে জয় পেয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন-এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ২টার দিকে ভোট গণনা শেষ করে নির্বাচন কমিশন।

নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবদুল মন্নান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট আমির হোসাইন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা।

বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আজিজুল করিম নির্বাচিত হয়েছেন।

জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ও অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এসএম জসিম জয় পেয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া ও অ্যাডভোকেট সেকাব উদ্দিন জয় পেয়েছেন।

নির্বাচনে মোট ৯৪৮ জন ভোটারের মধ্যে ৮৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

র্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ আইনজীবী আহমদ কবির। সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম রেজাউল করিম, সৈয়দ রাশেদ উদ্দিন ও মোস্তাক আহমদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ আহমদ, নূর আহমদ, আবু ছিদ্দিক, তাপস রক্ষিত, মোহাম্মদ সিরাজউল্লাহ, একে ফিরোজ আহমদ ও মোহাম্মদ আরিফ উল্লাহ।

0Shares