
বান্দরবানের আলীকদম উপজেলায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ড পুরাতন কানামাঝি ঘাট এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে সন্দেহভাজন হিসেবে দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
দুপুরে ঘটনাস্থল থেকে আলীকদম থানা পুলিশ আবদুর রহমানের দুই বউ ও দুই সাহযোগী সহ মোট ৪ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায় রহস্যজনক ঘটনা হওয়ায় সিআইডি তদন্ত হওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা। ধারণা করা যাচ্ছে গতরাতের কোন একসময় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে কল দেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টায় ৯৯৯-এ কল আসে যে, আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় এক বৃদ্ধার গলাকাটা লাশ পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে সন্দেহজনক দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।




