
চট্টগ্রামের লোহাগাড়ায় খেলার সময় পুকুরে পড়ে আশিকুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ বারেক চৌধুরী পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। আশিকুর ওই এলাকার হোসেন আহমদের পুত্র।
আমিরাবাদ ইউনিয়নের দফাদার ও স্থানীয় বাসিন্দা মো. জহির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল এবং খেলার মাঝে কোনো এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর আনুমানিক বিকেল ৫টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাকে পান।
স্বজনরা তাৎক্ষণিকভাবে শিশুটি উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে আশিফুর রহমানকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
0Shares




