রাজারহাটে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে একটি বসতবাড়ি।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পান্থাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, মৃত তবারক আলীর প্রথম পুত্র হযরত আলীর বাড়িতে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই নিমিষেই বাড়ির সবকয়টি রুমেই আগুন লেগে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আপ্রাণ চেষ্টা করেও বাড়িটিকে রক্ষা করতে  পারেনি। ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। রাতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরিদর্শন করেন।

পরিবারের সঙ্গে কথা বললে ভুক্তভোগি হযরত আলী জানান তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।

0Shares