
চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে এবং সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার এর যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক ম রমিজ উদ্দিন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও আবুল হাসেম বক্কর, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ, নাগরিক ঐক্যের স্বপন মজুমদার, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ ও এনসিপির জুবাইরুল ইসলাম আরিফ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, নয়াবাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজের সাবেক সহসভাপতি আবু তাহের মুহাম্মদ, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল প্রমুখ।




