
ইরানে আমেরিকা ও ইজরায়েল এর অন্যায় হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলা।
সোমবার (১০ মার্চ) বেলা ২টায় চট্টগ্রাম বার ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি এডভোকেট মনিরুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস এর সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পৃথিবীর প্রতিটি প্রান্তে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। এই সন্ত্রাসবাদী দেশ বিশ্ববাসীকে অস্থির করে রেখেছে। অধিকার হরণ করে নিচ্ছে মানবজাতির।
তারা বলেন, ইরান ও ফিলিস্তিনে হামলা করে লাখ লাখ শিশু, বৃদ্ধ ও যুবককে হত্যা করা হয়েছে। ওই হামলার পর যখন পাল্টা হামলা চালানো হচ্ছে, তখন সেটিকে বলা হচ্ছে সন্ত্রাসবাদ। এ রকম অদ্ভুত এক বিশ্বব্যবস্থা তৈরি হয়েছে। আমাদের লড়াই এই অদ্ভুত বিশ্বব্যবস্থাকে ভেঙে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিশ্বব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার আহ্বান।
বক্তারা আরো বলেন ‘আমরা এমন একটি পৃথিবীর কল্পনা করি, যেখানে বিনাদোষে, অন্যায়ভাবে, আইন-আদালতের বাইরে গিয়ে কেউ কাউকে মেরে ফেলতে পারবে না। পৃথিবীতে আইন-আদালত ও বিচারব্যবস্থার বাইরে গিয়ে কেউ অন্য দেশের ওপর হামলা চালাতে পারবে না । যার যতটুক সম্ভব নিজেদের নৈতিক দায়িত্ব থেকে এই অন্যায়ের প্রতিবাদ এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি এডভোকেট সুস্বপন কৃষ্ণ বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট হারাধন চন্দ্র দে, চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট দ্বীপক চৌধুরী, কোষাধ্যক্ষ এডভোকেট মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারোয়ার উল আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মনির হোসেন বিপ্লু, সহ-সভাপতি এডভোকেট তুতুল বাহার, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আকবর মাহমুদ, এডভোকেট তুহিন এডভোকেট মুসলিম উদ্দিন, এডভোকেট শওকত ও এডভোকেট নকিব।
এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক বিজয় এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ইমতিয়াজ ফারুকী ও সাংবাদিক গোলাম কিবরিয়া শিপন।
বক্তাগন ইরানের জনগণের সাথে সহমর্মিতা পোষণ করে অবিলম্বে এই নগ্ন হামলার সমাপ্তি করতে বাধ্য করার জন্য জাতি সংঘ সহ সকল সংস্থার ভুমিকা নিতে আহবান জানান।




