
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে দ্বিতীয় বারের মতো ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঈদগাঁও ইউনিয়নের অসচ্ছল ১৬৬০ পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় মাথাপিছু ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
এ সময় ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, এখন যেহেতু রমজান মাস- অধিকাংশ জনগণ রোজা অবস্থায় লাইনে দাঁড়িয়েছে। এই উত্তপ্ত গরমে তাদের যেনো কোনো প্রকার অসুবিধা না হয় সেই বিষয়টাও আমরা খেয়াল রাখছি। প্রথম চালানে যেই চালগুলো পাঠিয়েছিলো সেগুলোর মান ভালো না থাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় চালগুলো পরিবর্তন করে ভালোমানের চাল জনগণের মাঝে বিতরণ করছি।
চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং রাজনৈতিক সচেতন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




