ইরাকে মিসাইল হামলায় বাংলাদেশি যুবক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইলে হবি পাইক (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। কয়েকদিন আগে মিসাইল হামলায় হবির দুটি পা এবং বুকে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হবি পাইক মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের নলি মিয়া পাইকের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হবি পাইকের স্বজন কাদির গাজী বলেন, মিসাইল হামলায় হবির দুটি পা এবং বুকে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রায় ১০ বছর আগে ভাগ্য পরিবর্তনের জন্য হবি পাইক ইরাকে গিয়েছিলেন। সম্প্রতি ইরাকে মার্কিন ঘাটি লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইলে গুরুতর আহত হয়েছিলেন তিনি।

মিসাইল হামলায় ইরাকে নিহত হবি পাইকের মৃত্যুর খবর নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, মিসাইল হামলায় হবির দুটি পা ও বুকে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

0Shares