চট্টগ্রামের সাতকানিয়ায় জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৩ মার্চ) কেরানীহাট স্পোর্টস এরিনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হোসেন আরিফ, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন এর আহবায়ক মিজানুর রহমান রুবেল ও সদস্য সচিব তারেকুল ইসলাম ,কেরানী হাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ তহীদুল ইসলাম মাছুম, যুগ্ম সমন্বয়কারী এস ইউনুস, মোঃ জোবায়ের, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইফতার আয়োজনে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হোসেন আরিফ বলেন- তৃণমুলে সংগঠন শক্তিশালী করতে আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রতিনিধি দেওয়া হবে। মনোনীত প্রতিনিধিদের বিপুল ভোটে বিজয়ী করতে সর্বস্থরের জনশক্তিকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।