বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পপ্রতিবার (১২ মার্চ) বাদ আছর পৌরসভার তংথমাং রিসোর্ট হলরুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।
বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মোঃ আমির হোসেন, সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, লামা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, জামায়াতে ইসলামী উপজেলা আমির কাজী মোঃ ইব্রাহীম, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খাঁন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ,এম,ওমর আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক অলী উল্ল্যাহ রনি, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন, সম্পাদক মোঃ জিয়া উদ্দিন জুয়েল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি জয় দেব রাজ, সম্পাদক সুশান্ত তঞ্চ্যংগা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম এল.এল.বি। স্বাগত বক্তব্য রাখেন লামা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিন। লামা রিপোর্টার্স ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ফোরাম সভাপতি নুর মোঃ মিন্টু, সম্পাদক মোঃ আবুল হাসেম, লামা সাংবাদিক ইউনিটি'র সভাপতি মোঃ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিক সহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সামাজিক, ব্যবসায়িক এবং বিভিন্ন পেশার গুণীজনসহ লামা-আলীকদম-চকরিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
এ সময় নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল আহমদ অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।