চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বেতছড়িতে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বেতছড়ি হযরত খাদিজাতুল কোবরা (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে বেতছড়ি হিলফুল ফুজুল ও প্রবাসী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বেতছড়ি হিলফুল ফুজুল ও প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ নুর ছিদ্দিকির সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক ফরিদ বিন আলী, বেতছড়ি মাসজিদের খতিব হাফেজ মাওলানা ইকবাল হোসেন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সদস্য এস এম বেলাল, রাঙ্গুনিয়া উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক, কাজী মোঃ মুনির উল্লাহ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইউসুফ, বেতছড়ি সমাজ কমিটির সভাপতি আবুল কালাম, উপদেষ্টা নুরুচ্ছপা, অত্র মাসজিদের পেশ ইমাম হাফেজ মোস্তফা, বেতছড়ি খতমে গাউছিয়া কমিটির সভাপতি ওসমান সওদাগর প্রমুখ।
এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সমাজের তরুণদেরকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পবিত্র মাহে রমজানে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বেতছড়ি হিলফুল ফুজুল তরুণ ও প্রবাসী সংগঠনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেতছড়ি হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি মোঃ মুফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুল, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন রিফাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ, অর্থ সম্পাদক মোঃ আক্কাস উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ আকিব, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কাইয়ুম ও প্রবাসী বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আসাদুজ্জামান সোহেল প্রমুখ।
ইফতারের পূর্বে মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়। ইফতার আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।