ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় দৈনিক যুগান্তর-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
তিনি বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সামসুল আলম খান বাহার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাডঃ আনিসুর রহমান খান হেলাল, ইন্সপেক্টর তদন্ত আশ্রাব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, স্বেচ্ছাসেবক দল নলছিটি উপজেলা শাখার সভাপতি তৌহিদুল আলম মান্না, জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।