বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে জনার কেওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাশেদ উদ্দিন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এহছানুল ছগির রুবেল, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরমান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার ফরিদুল আলম, কেঁওচিয়া ইউনিয়ন যুবদলের সংগঠক ছৈয়দুল ইসলাম সাইমন, কেঁওচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
উত্তর সাতকানিয়া সংগঠনিক উপজেলা ছাত্রদলের সংগঠক মোহাম্মদ কায়ছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশ নেন।